সূর্য সরকার।
নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), এনআরসি এবং এনপিআরের প্রতিবাদে এবার বিধানসভা ভিত্তিক কর্মশালার আয়োজন করছে তৃণমূল। মূলত দলের উদ্বাস্তু সেলের আয়োজনে হবে এই কর্মীসভা। শুরু হচ্ছে উদ্বাস্তু, মতুয়া অধ্যুষিত বিধানসভা এলাকা থেকেই। আগামীকাল অর্থাৎ ৩১ জানুয়ারি শুক্রবার প্রথম কর্মশালা হতে চলেছে রানাঘাটের কুপার্স ক্যাম্পে। দলীয় সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে যেসব জেলা উদ্বাস্তু কলোনি, মতুয়া সম্প্রদায় অধ্যুষিত রয়েছে সেইসব জেলায় বিধানসভা ভিত্তিক এই কর্মশালার আয়োজন করা হবে।
সিএএ, এনপিআর এবং এনআরসির নেতিবাচক দিক তুলে ধরতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।কর্মীদেরকে আরও ভালোভাবে এই বিষয়গুলি নিয়ে ক্লাস নেওয়া হবে। যাতে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় আরও ভালো করে মানুষকে বোঝাতে পারেন।আপাতত, নদীয়া জেলা থেকেই শুরু হচ্ছে এই ওয়ার্কশপ। তারপর রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকাতেই এধরনের কর্মশালা করার পরিকল্পনা রয়েছে তৃণমূল (TMC) উদ্বাস্তু সেলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news