Breaking News
Home / TRENDING / কংগ্রেসের দলনেতা অধীর, “ব্যাকফুটে” তৃণমূল

কংগ্রেসের দলনেতা অধীর, “ব্যাকফুটে” তৃণমূল

নীল রায়। অধীর চৌধুরী কংগ্রেসের লোকসভার দলের নেতা মনোনীত হওয়ায় বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যাবতীয় জোট সম্ভাবনা ধুলিস্যাৎ হয়ে গিয়েছে! সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জোর ধাক্কা দিয়েছে বিজেপি। ধাক্কার জেরে তৃণমূলের সাংসদ সংখ্যা ৩৪ থেকে নেমে এসেছে ২২-এ। আর বিজেপির ২ থেকে বেড়ে উত্তরণ ঘটেছে ১৮-তে। এমতাবস্থায় রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ ছিল ২০২১ সালে ক্ষমতা ধরে রাখতে হয়তো মমতা আবারও জোট বার্তা পাঠাতে পারেন এআইসিসি সভাপতি রাহুল গান্ধীর কাছে। কিন্তু মঙ্গলবার দুপুরে এআইসিসি সাংসদ অধীর চৌধুরীর নামে সীলমোহর দেওয়ার পরেই সেই সম্ভাবনা কার্যত খারিজ হয়ে গিয়েছে বলে মনে করছে বাংলা রাজনীতির কারবারিরা। বরাবরই তৃণমূল বিরোধী বহরমপুরের সাংসদের সঙ্গে মমতার সম্পর্ক কোনওদিনই মধুর ছিল না। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রটির জিততে সবরকম চেষ্টা করেছিল তৃণমূল। তা সত্ত্বেও ৫৭ হাজার ভোটে বহরমপুর থেকে জয়ী হয়ে পঞ্চম বারের জন্য সংসদে গিয়েছেন অধীর চৌধুরী। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু প্রবল মমতা বিরোধী বলে পরিচিত অধীরকে সংসদীয় দলের নেতা মনোনীত করায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ওপর ক্ষুব্ধ হয়েছেন তৃণমূল নেত্রী, এমনটাই সূত্রের খবর। ফলস্বরূপ, সংসদে কংগ্রেসের ডাকা বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে যোগ না দিয়ে তৃণমূল নিজেদের মনোভাব বুঝিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ডকে। তবে ফের জোটের সম্ভাবনা প্রসঙ্গে কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, “তৃণমূলের সঙ্গে জোট ছিলই কখন যে আবার নতুন করে জোট ভাঙার কথা হচ্ছে।” প্রদেশ কংগ্রেসের অধীর অনুগামীদের মধ্যে অন্যতম হচ্ছেন মনোজ চক্রবর্তী। গত পাঁচ বছরে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে মমতা প্রায়ই কথা বলতে সদ্য প্রাক্তন কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। এমনকি চলতি বছর ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে খাড়গে হাজির হয়েছিলেন কংগ্রেসের প্রতিনিধি হয়েই। কিন্তু অধীর চৌধুরীকে সংসদীয় নেতা নির্বাচিত হওয়ায় কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার সম্ভাবনা রাস্তা আপাতত বন্ধ হয়ে গিয়েছে। কারণ দিল্লির সংসদে তৃণমূল নেতৃত্ব ও অধীর চৌধুরী পরস্পরের সঙ্গে সুর মিলিয়ে মোদি সরকারের বিরোধিতা করলেও বাংলায় যে বহরমপুরের সাংসদ তৃণমূলের বিরুদ্ধে কোনও আপসে রাজি হবেন না, তা ভালই বোঝেন মমতা। ‌আর সেই কারণেই কংগ্রেসের সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর অধীর চৌধুরীকে শুভেচ্ছা জানানোর ন্যূনতম সৌজন্যতাটুকু দেখাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *