Breaking News
Home / TRENDING / মুকুলের হাত ধরে উওরবঙ্গের চার তৃণমূল বিধায়ক বিজেপির পথে

মুকুলের হাত ধরে উওরবঙ্গের চার তৃণমূল বিধায়ক বিজেপির পথে

নিজস্ব সংবাদদাতা।‌ ভাঙন যেন‌ আর কিছুতেই রোধ করা যাচ্ছে না। একে একে প্রতিদিন দল ছাড়ছেন তৃণমূল বিধায়করা। এবার উত্তরবঙ্গের তৃণমূল বিধায়করাও যাচ্ছেন বিজেপিতে।‌ এমনটাই জানা যাচ্ছে। মুকুল রায়ের হাত ধরে আরও চারজন উত্তরবঙ্গের বিধায়ক বিজেপির পথে। লোকসভা নির্বাচনের আগে দল বদলের তালিকাটা যেখানে একজন দু’জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। নির্বাচনের পর তা গতি পেয়েছে এক্সপ্রেস ট্রেনের মতো । পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ টি লোকসভা আসন পাওয়ার পর একে একে বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের যোগদান পর্বতো চলছিলই। এবার জেলা পরিষদের দিকে হাত বাড়াতে শুরু করল গেরুয়া শিবির। পাশাপাশি, আরও ৪ জন তৃণমূল বিধায়ক মমতার সঙ্গ ছেড়ে গেরুয়া শিবিরে আশ্রয় পেতে উদ্যোগী হয়েছেন বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে একচেটিয়া ভাবে বিজেপি ভালো ফল করার পর সেখানে ক্রমেই জমি হারাচ্ছে তৃণমূল। সূত্রের খবর , জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার থেকে দু’জন করে তৃণমূল বিধায়ক দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিধায়কদের পাশাপাশি এই এলাকার একাধিক পঞ্চায়েত ও পুরসভা হাতছাড়া হচ্ছে ঘাসফুলের। এই বিধায়কের মধ্যে একজনকে আবার মুকুল রায় নিজেই তৃণমূলে থাকাকালীন কংগ্রেস থেকে তাঁকে ভাঙিয়ে এনেছিলেন। আবার সেই বিধায়ক মুকুল রায়ের হাত ধরেই নাম লেখাতে চলেছেন বিজেপিতে। ইতিমধ্যে শুভ্রাংশু রায়, মনিরুল ইসলাম, বিশ্বজিৎ দাস ও সুনীল সিংয়ের মত বিধায়করা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *