Breaking News
Home / TRENDING / করোনা কালে মা হলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

করোনা কালে মা হলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা কালে মা হলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। বৃহস্পতিবার সকালে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ্যজাত ভালোই আছেন। এদিন সকাল ৯টা ২০ মিনিটে শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অপরূপা। ‌ প্রসঙ্গত, গত দেড় মাস যাবত গোটা বিশ্বে নভেল করোনা ভাইরাসের দাপটে ত্রস্ত সকলে। তারই মধ্যে সুসংবাদ এলো আরামবাগের তৃণমূল সাংসদের ঘরে।


অপরূপা স্বামী রিষড়া পুরসভার তৃণমূল (TMC) কাউন্সিলর সাকির আলী জানিয়েছেন, স্ত্রী ও কন্যা সন্তান সুস্থ রয়েছেন। হাসপাতাল থেকে জানানো হয়েছে, করোনা আবহে সদ্যোজাত শিশুটিকে বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপরুপা পোদ্দারকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা অবশ্য জানাননি চিকিৎসকরা। কন্যা সন্তানের আগে বছর আটেক একটি ছেলেও রয়েছে সাকির-অপরূপার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *