Breaking News
Home / TRENDING / মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষীরতন, মমতার জন্মদিনেই শুরু হাওড়া তৃণমূলের ভাঙ্গন

মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষীরতন, মমতার জন্মদিনেই শুরু হাওড়া তৃণমূলের ভাঙ্গন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

বল ছাড়াটাও খেলা।

ক্রিকেটার মাত্রই এ কথা জানে।

খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে পা রাখা সুচারু ব্যাটম্যান লক্ষী রতন শুক্ল তো এ কথা জানবেনই!

আপাতত মন্ত্রীত্ব ও জেলা সভাপতির পদ ছেড়ে দিয়ে ছাড়ার খেলা শুরু করলেন তৃণমূলের হাওড়া জেলা সভাপতি লক্ষী রতন শুক্লা। (Laxmi Ratan Sukla)

যাঁরা খবর রাখেন, তাঁদের কাছে বিষয়টি নতুন নয়। এমন কথাই তো ছিল!

 

রাজনৈতিক মহলের খবর শুভেন্দুর পদাঙ্ক অনুসরণ করে শুক্লাও যোগ দেবেন বিজেপিতে। এরপর শুধুমাত্র হাওড়া জেলা থেকেই ৩ থেকে ৪ জন বড় নেতা দল ছাড়বেন বলে খবর। বলা যায় হাওড়া জেলার ভাঙ্গনের ‘ওপেন’ করলেন শুক্লা। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আগেই ‘পিচ’ তৈরি করে রেখেছিলেন, এবার সেই পিচেই ‘ওপেন’ করলেন শুক্লা।

প্রশ্ন এ হেন ওপেনিং-এ তাঁর কোনও ওপেনিং জুটি থাকবে কি না? জুটি তো থাকার কথা। ক্রিকেট ঘরানা থেকে আসা আর একজনও ইতিমধ্যেেই প্যাডআপ করে নিয়েছেন। এবার মাঠে নামলেই হয়।

তাহলে মমতার জন্মদিনেই (?) কি শুরু হয়ে গেল হাওড়া জেলার ভাঙ্গন?

প্রশ্ন ঘুরছে রাজ্য রাজনীতির মহলে মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *