চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
অর্থনীতির হাল কিংবা রাজনীতির হকিকত, এসব নিয়ে আলোচনা তো থাকবেই, একই সঙ্গে নিজের জীবনটাও গড়ে তুলতে হবে যুবক যুবতীদের।
ভারতে চাকরির বাজার কিন্ত খুব খারাপ নয়। খোঁজ রাখলে কাজ আছে।
যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লোক নিচ্ছে।
একাধিক শূন্যপদে বিপুল বেতনে কর্মী নিয়োগ করছে এসবিআই। একাধিক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিভিন্ন পদে বিপুল বেতনে নিয়োগ করছে এই ব্যাঙ্ক। চলুন তবে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নিম্নে যাবতীয় বিস্তারিত রইলো..

শূন্যপদ: ৪৫২ টি ( মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডেপুটি ম্যানেজার, ক্রেডিট প্রসিডিওরস ম্যানেজার, সিস্টেমস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিস্টেমস ডেপুটি ম্যানেজার, ইন্টারনাল অডিট ডেপুটি ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, এমএমজিএস-৩ আইটি সিকিউরিটি এক্সপার্ট, টেকনিক্যাল লিড, সিকিউরিটি অ্যানালিস্ট অ্যাসিস্ট্যাস্ট ম্যানেজার, সিকিউরিটি অ্যানালিস্ট ডেপুটি ম্যানেজার, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশ্যালিস্ট ম্যানেজার, নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশ্যালিস্ট ম্যানেজার, ফায়ার ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট – এই সকল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন এসবিআই)
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম স্নাতক পাশ হলেই এসকল শূন্যপদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ অনুযায়ী ৪১ থেকে ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।
বেতন: ২৩৭০০ টাকা – ৫১৪৯০ টাকা।
আবেদনের শেষ তারিখ: আবেদনের অন্তিম তারিখ আগামী ১১ জানুয়ারি।
আবেদনের পদ্ধতি: অনলাইন আবেদন করুন এই ওয়েবসাইট এ – https://www.sbi.co.in/web/careers
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news