Breaking News
Home / TRENDING / জাতীয় দলের স্বীকৃতি হারাতে পারে তৃণমূল

জাতীয় দলের স্বীকৃতি হারাতে পারে তৃণমূল

নীল রায়।

সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি! শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলই নয়, শরদ পাওয়ারের (Sharad Power) ন্যাশন্যালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই) একই সমস্যার সম্মুখীন। এই তিন দলের হাতছাড়া হতে পারে ‘জাতীয় দলে’র তকমা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই দলগুলির করুণ ফলাফলের পর দিল্লির নির্বাচন কমিশনার ওই দলগুলির কাছে লিখিতভাবে জানতে চেয়েছে, কেন তাদের ‘জাতীয়’ তকমা কেড়ে নেওয়া হবে না?

সম্প্রতি এই তিন রাজনৈতিক দলকে শো-কজ নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, গত ৫ অগাস্ট শরদ পাওয়ার নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে (CPI) নিজেদের অবস্থান ব্যাখ্যা করে চিঠি দিয়েছে। তাতে অবশ্য নির্বাচন কমিশন সন্তুষ্ট কিনা, তা জানা যায়নি। প্রসঙ্গত, ২০১৭ সালে জাতীয় দলের মর্যাদা পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

 

উল্লেখ্য, ভারতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনও রাজনৈতিক দলকে জাতীয় দলের তকমা বজায় রাখতে গেলে কমপক্ষে চারটি রাজ্যের প্রতিটি থেকে নূন্যতম ৬ শতাংশ ভোট পেতে হবে। অথবা, কমপক্ষে তিনটি রাজ্য থেকে লোকসভার মোট আসনের ২ শতাংশ পেতে হবে। কিংবা, কমপক্ষে চারটি রাজ্যে ‘রাজ্য দল’ হিসেবে স্বীকৃত হতে হবে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি কিংবা সিপিআই এই তিন শর্তের কোনওটিই পূরণ করতে পারেনি। ফলে জাতীয় রাজনীতিতে আলোচনা, এই তিনটি রাজনৈতিক দলের থেকে ‘জাতীয় দলে’র স্বীকৃতি কেড়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বিজেপি (BJP), কংগ্রেস (Congress), ন্যাশনাল পিপলস পার্টি, সিপিআই (এম) এবং বিএসপি-র মুকুটেই কেবল থাকবে জাতীয় দলের মর্যাদা। তবে তৃণমূল, এনসিপি ও সিপিআই জাতীয় দলের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী বছর, এমনটাই জানা যাচ্ছে। যা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে হতে পারে বাংলার শাসক দলের কাছে বড় ধাক্কা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *