উত্তর ২৪ পরগনা,নিজস্ব প্রতিনিধি:
দলীয় প্রচার সেরে বাড়ি ফেরার পথে গুলি বিদ্ধ তৃণমূল নেতা৷ আহতের নাম অশোক বিশ্বাস। তাঁর পায়ে গুলি লেগেছে। আহত অশোকবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, বনগাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন সদস্য অশোকবাবু , বাড়ি পুরাতন বনগাঁর প্রতাপনগরে৷ শনিবার রাত ১২ টা নাগাদ তিনি যখন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ৷ তাঁর ডান পায়ে গুলি লেগেছে। আহত অশোকবাবুকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর আহতের এক্স-রে করা হয় গুলির অবস্থান বোঝার জন্য। এক্স-রে রিপোর্ট দেখার পর চিকিৎসকদের প্রাথমিক অনুমান অশোকবাবুর শারীর থেকে গুলি এফোঁড়ওফোঁড় হয়ে বেড়িয়ে গেছে৷ তৃণমূলের অভিযোগ, সিপিএম থেকে বিজেপি হওয়া দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। ঘটনাস্থলে বনগাঁ থানার বিশাল পুলিশবাহিনী যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news