বাসন্তী, ১৩ মে: রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর অনুগামীদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ওস্তাগার পাড়ায়। এই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা।
জানাগেছে, এই গ্রামের নৌসাদ শেখের বাড়িতে শনিবার রাত দুটো নাগাদ হটাৎ বিস্ফোরণ হয়। ঘটনায় নৌসদের স্ত্রী হামিদা সেখ আহত হয়েছেন। বাড়ির মালিকদের দাবি তারা নির্দল প্রার্থীর সমর্থক বলেই তাদের বাড়িতে হামলা হয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতিরা বোমা ছুড়েছে। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে নির্দল প্রার্থীর অনুগামী নৌসাদ সেখ ও তার লোকজন বাড়িতে বোমা বাঁধার কাজ করছিলেন, সেই সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news