Breaking News
Home / TRENDING / নিউটাউনের রাম মন্দিরে বোমা গুলি, অভিযোগের তির তৃণমূলের দিকে

নিউটাউনের রাম মন্দিরে বোমা গুলি, অভিযোগের তির তৃণমূলের দিকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

অযোধ্যায় রামমন্দির (Ram Mandir) শিলান্যাসের অনুষ্ঠান উপলক্ষে নিউটাউনে রামপুজোর অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে রামপুজোর প্রস্তুতি তে বাধা দিতে গুলি চালানোর ও বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাতে রাজারহাটের (Rajarhat) নারায়ণপুরে একটি মন্দিরে ভূমিপূজন উদযাপনের জন্য সাজসজ্জা চলছিল। স্থানীয়দের অভিযোগ, রামপুজোর অনুষ্ঠানে বাধা দিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নেতৃত্বে গুলি, বোমা চালানো হয়। স্থানীয় জনতার আরও অভিযোগ, ভয় দেখিয়ে রামপুজো বন্ধ করতে চাইছে তৃণমূলের গুন্ডা বাহিনী।” এ প্রসঙ্গে বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, “উত্তেজনার খবর পেয়েই আমি সেখানে যাই। সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। তাঁরাও আমাকে তাঁদের ক্ষোভের কথা জানান। কী ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করে দেখেছে।”

বুধবার সকালে নিউটাউনের ইকোপার্কে হাঁটতে গিয়ে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) রামপুজোয় তৃণমূলের বাধাদান প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “লকডাউন করে রামের আরাধনা আটকানো যায় না। অনেক জায়গাতেই পুজোপাঠে বাধা দেওয়া হচ্ছে। কালকে নিউটাউনেও একই ঘটনা ঘটেছে। কিন্তু সাধারণ মানুষ পিছিয়ে যাননি। তাঁরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এটাই এখন মানুষের মেজাজ। তৃণমূল সমাজবিরোধীদের জড়ো করে ভয় দেখাতে চাইছে। কিন্তু মানুষ রুখে দাঁড়াচ্ছেন আর দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে।” মেদিনীপুরের সাংসদ আরও বলেন, “সাধারণ মানুষ যখন ধর্মীয় আচার পালনের প্রস্তুতি সারছে তখন কোথাও পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে তো কোথাও শাসকদল গায়ের জোরে বন্ধ করতে চাইছে। ভেবেছিল লকডাউন করে সব বন্ধ করে দেওয়া যাবে। কিন্তু তা হচ্ছে না!” প্রাতঃভ্রমণ শেষের নিউটাউন এলাকার একটি রাম মন্দিরে গিয়ে পুজো করেন দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *