Breaking News
Home / TRENDING / বিরাটিতে প্রোমোটারের বাড়িতে বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

বিরাটিতে প্রোমোটারের বাড়িতে বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

নীল রায়।

সপ্তমীর দিনে বোমাবাজির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনা জেলার বিরাটিতে। শনিবার ভোরে এক প্রোমোটারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল উত্তর দমদম পুরসভার এক তৃণমূল (TMC) কাউন্সিলরের বিরুদ্ধে। আক্রান্ত প্রোমোটারের নাম তন্ময় ঘোষ। এদিন ভোরে বোমা গুলির জোরালো শব্দে ঘুম ভেঙ্গে যায় স্থানীয় লোকজনের। তারা বাইরে আসার আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চলে যায়। স জানা গিয়েছে টানা ১৫-২০ মিনিট ধরে বেশ কয়েকটি বোমা ছোড়ার পাশাপাশি গুলিও চালায় ওই দুষ্কৃতীরা।

প্রোমোটার তন্ময় ঘোষ বলেন, “বনির মোড় এলাকায় একটি প্রোজেক্ট চলছে। সেটার জন্যই ওরা আমার থেকে ২৫ লাখ টাকা চেয়েছে। কিছু টাকা দিয়েওছি। কিন্তু ওদের দাবি মেনে অত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।” তিনি আরও বলেন “পঞ্চমীর দিনও ওরা ফোনে হুমকি দিয়েছিল। তারপর আজকের ঘটনা।” স্থানীয় নিমতা থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রোমোটার। পুলিশ জানিয়েছে, প্রোমোটারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দেখা হচ্ছে সিসিটিভি (CCTV) ফুটেজ। থানায় অভিযোগ দায়ের করলেও অভিযুক্ত কাউন্সিলরের নাম জানাতে চাননি প্রোমোটার তন্ময় ঘোষ।

প্রসঙ্গত, বিরাটি এলাকায় প্রকাশ্যে গুলি চালানো বা বোমাবাজির ঘটনা কোনও নতুন বিষয় নয়। কয়েক মাস আগেই নিমতা থানা এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন এক তৃণমূল নেতা। এদিন গুলি চালানো তথা বোমাবাজির ঘটনায় কেউ আহত বা নিহত না হলেও শারদোৎসবের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *