Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন সিবিআইয়ের

রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন সিবিআইয়ের

নীল রায়।‌

রাজীব কুমারকে হেফাজতের পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই। সূত্রের খবর কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারকে হেফাজতে নিতে দেশের শীর্ষ আদালতে একটি ‘স্পেশাল লিভ এপ্লিকেশন’ দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত ১ অক্টোবর কলকাতা হাইকোর্টে (Calcutta High court) ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের আগাম জামিন মঞ্জুর হয়। বিচারপতি শহীদুল্লাহ মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্ত রায়দান বলেছিলেন, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন। তাঁকে এই মুহূর্তে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। আদালত নির্দেশে জানায়, রাজীব কুমারকে যে কোনও তদন্তের জন্য তদন্তকারী সংস্থা ডাকতে পারে। ডাকলে রাজীবকে যেতে হবেই। কিন্তু সিবিআই-কে নোটিস পাঠাতে হবে অন্তত ৪৮ ঘণ্টা আগে। এবং গ্রেফতার করলেও তাঁকে সঙ্গে সঙ্গেই জামিন দিতে হবে।

এমন আদেশ মনঃপুত হয়নি সিবিআইয়ের (CBI)। তাই রাজ্য পুলিশের সিআইডি ডিআইজিকে নাগালে পেতে দেশের শীর্ষ আদালতে আবেদন করেছে তারা। পাশাপাশি রাজীব কুমার যাতে কোনওভাবেই তাদের হাতের বাইরে না যেতে পারেন, সেই কারণে রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে গতি আনা হচ্ছে বলে সূত্রের খবর। সেই মামলাতেও যুক্ত রয়েছেন রাজীব কুমার (Rajiv Kumar)। গত ২৫ দিন যেভাবে সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলেছেন এই পুলিশ কর্তা, তাতে বেজায় চটেছে সিবিআই। তাই আইনি শলা পরামর্শ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে তারা।

দীর্ঘ অন্তরালের পর বৃহস্পতিবার রাজীব কুমার এসেছিলেন আলিপুর আদালতে। কলকাতা হাইকোর্ট তাঁকে যে আগাম জামিন দিয়েছে, নিয়মানুযায়ী তা নিম্ন আদালতে নিশ্চিত করতেই সেদিন উদয় হয়েছিলেন তিনি। এভাবে তাঁকে প্রকাশ্যে দেখেই পাল্টা ঘুঁটি সাজাতে শুরু করেছে সিবিআই। তদন্তে সহযোগিতা করার বদলে তিনি যে ২৫ দিন বেপাত্তা হয়ে গিয়েছিলেন। সেই বিষয়টিও শীর্ষ আদালতের নজরে আনবেন সিবিআইয়ের আইনজীবীরা এমনটাই সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *