প্রসেনজিৎ ধর :
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের জনসভায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল তৃণমূল কর্মীদের গাড়ি।
সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর ঘটে এই দুর্ঘটনা।
দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর রতনপুরের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। বাসে ছিলেন প্রায় ৭০ জন তৃণমূল কর্মী। তার মধ্যে আহত ১৮ জন। আহতদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিদের জনসভা উপলক্ষে রাখা হয়েছে ক্যাম্পে। বাসটি বাঁকুড়ার খাতড়া ঝিলমিল থেকে আসছিল বলে জানা গেছে।
দেখুন ভিডিয়ো
আরও পড়ুন :-
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news