ওয়েব ডেস্ক:
এবার বীরভূমেরই হাবিসপুরে হামলা হল বিজেপি কর্মীদের উপর। অভিযোগ, এখানে ভোটদানে বাধা দেয় তৃণমূল কর্মীরা। এইসঙ্গে বিজেপি কর্মীদের মারধর করে তারা। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই হাতাহাতি বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ শাসকের বিরুদ্ধে।
এদিকে চাপড়া বিধানসভার ডোমপুকুর মৎস্যজীবী প্রাথমিক বিদ্যালয়ে ঝামেলা বাধল। বিরোধীদের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এলাকায় পৌঁছলে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। কল্যাণের অভিযোগ, এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আটকে দেওয়া হয়েছে। পুনর্নির্বাচনের দাবি করেন তিনি। যদিও প্রিসাইডিং অফিসারের দাবি, বিরোধীদের কোনও এজেন্ট আসেননি। সেন্ট্রাল ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অন্যদিকে রামপুরহাটের দখলবাটী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিসের বচসা বাধে। উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীকে এলাকা থেকে চলে যাওয়ার নির্দেশ দেন আইসি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news