ওয়েব ডেস্ক:
চতুর্থ দফায় সকাল থেকে অশান্তি লেগেই আছে। যার মধ্যে অন্যতম কেষ্টগড় নানুর। এবার ভোটদানে বাধা দেওয়ার খবর এল বীরভূমের সদাইপুর থেকে।
অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীরা ভোটা দিতে বাধা দেয়। এমনকী সেখানে দু’জন ভোটারকে ভোটের লাইনে দাঁড়ানো অবস্থায় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ভোটারদের কাছে ‘কুইক রেসপন্স টিম’ এসে ভোটদানের আশ্বাস দিলেও তারা প্রয়োজনের সময় পাশে দাঁড়াচ্ছে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news