নিজস্ব সংবাদদাতা:
মারা গেল বারেলির রাজিয়া। যাকে তার স্বামী তিন তালাক দিয়েছিল ফোনে। প্রায় এক মাস ধরে রাজিয়ার স্বামী রাজিয়াকে একটি ঘরে বন্দি করে রাখে। এমনকী ওই এক মাসে খাবারটুকু দেওয়া হয়নি। এর ফলেই অসুস্থ হয়ে পড়ে রাজিয়া। রাজিয়ার ৬ বছরের সন্তান রয়েছে। রাজিয়ার বোনের অভিযোগ, দিদিকে তালাবন্ধ করে রাখা হয়েছিল। খাবার দেওয়া হয়নি, জল পর্যন্ত দেওয়া হয়নি। এক মাস এভাবে রাখার পর এক আত্মীয়ের বাড়িতে রাজিয়াকে ফেলে আসে স্বামী। একথা জানা মাত্র দিদিকে বাড়ি নিয়ে আসি আমি। পুলিশের কাছে যাই। কিন্তু পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি। এনজিও ‘মেরা হক’ তরফে ফারহাত নাকভি জানান, রাজিয়ার স্বামী আগের বউকেও একইরকম ভাবে অত্যাচার করেছিল।
টানা অনাহারে থাকার কারনে অসুস্থ রাজিয়াকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় লখনউ শহরে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ অবধি রাজিয়াকে বাঁচানো যায়নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news