নিজস্ব সংবাদদাতা:
রাজধানীতে অনাহারে মৃত ৩ শিশু। এদের সকলেরই বয়স দশ বছরের নীচে। শিশুদের মা মানসিক ভারসাম্যহীন এবং তাদের বাবা রিকশা চালক। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ সে। জানা গিয়েছে, ওই তিনটি শিশু- মানসী (৮), পারো (৫) এবং সুখো (২) গত সপ্তাহেই মা ও বাবা মঙ্গলের সঙ্গে দিল্লির মন্ডওয়ালি বস্তিতে আসে। কয়েক দিন আগে মঙ্গলের রিকশাটি চুরি হয়ে যাওয়ায় ভাড়া বাকি ছিল তার। গত মাসে বাড়িওয়ালা তাদের বের করে দিলে মঙ্গল সপরিবারে এই বাড়িতে এসে ওঠে। কিন্তু শুক্রবারের পর সেও বাড়ি ফেরেনি। ফলে শনিবার থেকে অনাহারেই ছিল তিনটি শিশু। মঙ্গলবার পড়শীরা তিন বোনকে বমির মধ্যে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে । তাদের হাসপাতালে নিয়ে গেলে মরত ঘোষণা করা হয় । ময়না তদন্ত রিপোর্টে বলা হয় অনাহারের ফলেই ওই তিনজনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news