নিজস্ব সংবাদদাতা:
বয়স নব্বই ছুঁই ছুঁই।পেয়েছেন ভারতরত্ন খেতাব। তিনি সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর কণ্ঠে এর আগে ঠোঁট মিলিয়েছেন ভারতের এ-লিস্টের অভিনেত্রীরা। দশকের পর দশক ধরে ভারতীয় চলচ্চিত্রকে অজস্র জনপ্রিয় গান উপহার দিয়েছেন লতা মঙ্গেশকর। দীপিকা পাদুকোন, ক্যাটরিনা কাইফ কিংবা অনুষ্কা শর্মার মতো অভিনেত্রীরাও তাঁর কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন। সম্প্রতি সেই লতা মঙ্গেশকরের মনে এক নতুন ইচ্ছের উদয় হয়েছে। সদ্য বলিউডে পা দেওয়া এই প্রজন্মের এক তরুণী অভিনেত্রীকে মনে ধরেছে লতা মঙ্গেশকরের।এই বয়সে এসেও সেই অভিনেত্রীর জন্য গান গাইতে চান লতা। লতা মঙ্গেশকরের পছন্দের সেই উঠতি অভিনেত্রী হলেন জাহ্নবী কাপুর। বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের জন্য গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউডের সঙ্গীত সম্রাজ্ঞী।বলিউডে কাপুর পরিবারের সঙ্গে মঙ্গেশকরদের সম্পর্ক বেশ পুরনো।অনিল-বনিদের পরবর্তী প্রজন্ম এখন পা রেখেছে বলিউডে। তাই লতা মঙ্গেশকরের ইচ্ছে, কাপুর পরিবারের উঠতি প্রজন্মদের কারও জন্য কণ্ঠ দেবেন তিনি। জাহ্নবীর জন্য এ যেন চাঁদ হাতে পাওয়া, এমন মনে করছেন বলিউডের অভিজ্ঞ পরিচালকেরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news