পল্লবী চক্রবর্তী :
কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটা নিয়ে কড়া হল আইএফএ। কদিন আগে ম্যাচ গড়াপেটায় নাম জড়ানো সুরজ মণ্ডলের বিরুদ্ধে কড়া শাস্তি দিল তারা। যতদিন পর্যন্ত না তদন্ত সম্পূর্ণ হচ্ছে, ততদিন নির্বাসনে পাঠানো হল সুরজকে। আইএফএ অনুমোদিত কোনও লিগে খেলতে পারবেন না সুরজ। এছাড়াও সচিব উৎপল গাঙ্গুলি বলেন, ‘সুইৎজারল্যান্ডের কম্পানি স্পোর্টস র্যাডারকে তদন্তের দায়িত্ব দিয়েছি। ওরাই পুরো ঘটনার তদন্ত করবে। যতদিন পর্যন্ত না তদন্ত সম্পূর্ণ হচ্ছে, সুরজ মণ্ডলের শাস্তি বহাল থাকবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, সুরজ ছাড়াও টালিগঞ্জের গোলকিপার শুভম রায়, রাকেশ মাসি, দীপক মণ্ডলের নামও জড়িয়েছিল গড়াপেটা কাণ্ডে। রাকেশ ও শুভমকে বৃহস্পতিবার আইএফএতে ডেকে পাঠিয়ে তাঁদের বক্তব্য রেকর্ড, লিখিত আকারে নেওয়া হয়। এই বয়ান পাঠানো হবে সংশ্লিষ্ট সংস্থাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news