পথ দূর্ঘটনা রুখতে এবার অভিনব পদক্ষেপ কলকাতা পুলিশের। শহরের জেব্রা ক্রসিং গুলোতে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় গেট। গেট গুলির বিশেষত্ব হল সিগন্যালের সঙ্গে ওঠানামা করবে গেট গুলি। ফলে যখন তখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে পারবেন না পথচারীরা। কলকাতা ট্রাফিক পুলিশ ও পরিবহণ দফতরের যৌথ উদ্যোগে এই গেট গুলি বসানো হচ্ছে। পরীক্ষামূলকভাবে এই গেট বসানো হয়েছে রবীন্দ্রসদন চত্বরে। পরবর্তীকালে শহরের সব জেব্রা ক্রসিং-এ এই স্বয়ংক্রিয় গেট বসানো হবে বলে সূত্রের খবর। দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news