নীল বণিক
১৪ মে পঞ্চায়েত নির্বাচনে আর কোনও আইনি বাধা রইল না। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার জানিয়ে দেয় কমিশন ঠিক করবে কবে ভোট হবে। তবে যেদিনই ভোট হোক, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করতে হবে কমিশনকে । যেহেতু রাজ্যের দেওয়া নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন, তাই এবারের ভোটে কোনও সন্ত্রাস হলে কমিশন দায়ী হবে। সেক্ষেত্রে দায়িত্বে থাকা আধিকারিকের বেতন থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বেতন যথেষ্ট না হলে সম্পত্তি থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে । এদিকে, এই রায় ঘোষণার পর ১৪ তারিখ পঞ্চায়েত ভোটে আর কোনও বাধা রইল না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news