নিজস্ব সংবাদদাতা:
সিভিক পুলিশকে দিয়ে ভোট করাতে চায় রাজ্য সরকার। বৃহস্পতিবার কোচবিহার জেলা পার্টি অফিসে এই অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ । তিনি জানান, রাজ্য পুলিশ সমস্ত সিভিক পুলিশকে র্যাফের ইউনিফর্ম দিয়েছে। ভোটের দিন সেইসব সিভিকদের র্যাফের ইউনিফর্ম পরিয়ে ভোট পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের হুঁশিয়ারি, ভোটের দিন সক্রিয় থাকবে বিজেপি কর্মীরা। কোনও সিভিক পুলিশকে র্যাফের ড্রেস পরান হলে তার ছবি তুলে রাখতে হবে বলে দলীয় কর্মীদের নির্দেশ দেন রাহুল সিংহ। তারপর সেই ছবি আদালতের পেশ করা হবে বলে জানান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news