নীল বণিক
শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে লাগানো কালি তাঁর ব্যক্তিত্বকে কালিমালিপ্ত করতে পারবে না। রঙের কালি মুছে ফেলতে শ্যামাপ্রসাদের মূর্তিকে দুধ দিয়ে স্নান করাবেন বিজেপি সমর্থকেরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন বৃহস্পতিবার টালিগঞ্জে শ্যামাপ্রসাদের মূর্তিকে এভাবেই পরিষ্কার করবেন তাঁরা। রাজ্যের তৃণমূল ক্যাডারদের সাহায্যেই বাম সমর্থকেরা এই কাজ করেছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। ত্রিপুরায় বিজেপির বিপুল জয়ের কথা মনে করিয়ে বিজেপির রাজ্য সভাপতি বামপন্থীদের হুঁশিয়ারি দিয়ে বলেন নিজেদের ওজন বুঝে তবে বিজেপির সঙ্গে লড়তে আসা উচিত। এদিকে বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি পরিষ্কারের পাশাপাশি সেখানে বিজেপি অবস্থান বিক্ষোভ করবে বলে জানান বিজেপি রাজ্য সম্পাদক রাহুল সিনহা। তবে রঙের কালি মুছলেও বামেদের মনের কালি মুছবে কি?
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news