রীতা চট্টোপাধ্যায়, বন, জার্মানিঃ

ইউরোপের উদ্বাস্তু সমস্যার সঙ্গে ভারতের মিল খুঁজে পাচ্ছে জার্মান প্রচার মাধ্যম। জার্মানির অধিকাংশ মিডিয়া ও সাধারণ মানুষের মতে বিষয়টি আন্তর্জাতিক। ভারতের ক্ষেত্রেও আন্তর্জাতিক রিফিউজি আইন লাঘু হওয়া উচিত বলে মনে করছে জার্মানরা। অতএব, অসমের নাগরিক পঞ্জি নিয়ে জার্মান প্রচার মাধ্যম ও সে দেশের সাধারণ মানুষ যথেষ্ট কৌতূহলী।
কারণটা অবশ্যই রিফুইজি সংক্রান্ত। গত কয়েক বছর ধরে জার্মানি-সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপুলসংখ্য রিফুইজির আগমন ঘটেছে। এর ফলে সেইসব দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে। দ্রুত কিছু পরিবর্তন এসেছে। এই ঘটনার ছায়া ভারতেও দেখতে পাচ্ছেন জার্মানরা। কিছু সংবাদপত্র ভারতের এনআরসি-কে ‘হঠাৎ’ হওয়া একটি ঘটনা বললেও অন্যগুলি বিষয়ের গভীরে গিয়ে আলোকপাত করেছে। যে কোনও বড় ঘটনায় যেমন পক্ষে ও বিপক্ষে দুই দল তৈরি হয় এক্ষেত্রেও তেমন ঘটেছে।
সবাই জানেন জার্মানরা যুক্তিবাদী জাত। ফলে এক্ষেত্রে তাঁরা আন্তর্জাতিক রিফুইজি আইনের প্রসঙ্গ টেনেছেন। ভারতের ক্ষেত্রেও সেই আইন প্রযোজ্য বলে মনে করছেন তাঁরা। অন্য মতে উঠেছে ‘ইসলাম’ ধর্ম প্রসঙ্গ। কারণ অসম নাগরিক পঞ্জির সমস্যা অনেকাংশই মুসলিম ধর্মাবলম্বীদের বলে মনে করছেন তাঁরা। বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীদের সমস্যার সঙ্গে অসমের সমস্যার মিল পাচ্ছেন জার্মানির মানুষ। তাছাড়া বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের বেশির ভাগই ইসলাম ধর্মাবলম্বী, সে ক্ষেত্রে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোয় সমস্যা হওয়ার কথা নয় ইত্যাদি প্রসঙ্গ উঠছে প্রচার মাধ্যমে। ভারতের মতো জনবহুল দেশে অতিরিক্ত রিফিউজির চাপ ব্যাপক সমস্যার সৃষ্টি করছে বলেই মনে করছে তাঁরা। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভারতে আসা বাংলাদেশি রিফিউজিদের ফিরিয়ে নেওয়া উচিত ইত্যাদি প্রসঙ্গ আসছে।
সংখ্যায় অল্প হলেও বেশ কিছু মানুষ বাংলাদেশের পক্ষে। তাঁদের মতে বাংলাদেশ একটি ছোট ও গরিব দেশ। স্বাভাবিক ভাবেই সেখানকার মানুষ অন্নসংস্থানের খোঁজে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছেন। যাঁরা রিফিউজিদের পাশে দাঁড়াচ্ছেন তাঁদের মতে, বড় দেশগুলোর উচিত এঁদের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news