নিজস্ব সংবাদদাতাঃ
গত দু’দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ মাদক-সহ 8জনকে পাচারকারীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আজ সাংবাদিক সম্মেলনে নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর দিলীপ শ্রীবাস্তব জানান, দু’দিন ধরে রাজ্যের পাঁচটি আলাদা জায়গায় হানা দিয়ে প্রচুর মাদক উদ্ধার হয়েছে। এক কেনিয়ান মহিলা সহ মোট 8জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নারকটিক্স কন্ট্রোল ব্যুরো এবং এসএসবি-র যৌথ অভিযানে শিলিগুড়ির ইন্দো-নেপাল বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাঁদের একজন নেপালের বাসিন্দা গনেশ তামাং, অন্যজন ভারতীয় নাগরিক লুক শেরপা। তাদের কাছ থেকে ৩.২ কেজি চরস উদ্ধার হয়েছে। নারকটিক্স ও বিএসএফের যৌথ অভিযানে ফারাক্কা থেকে ১১৯০ কেজি পোস্ত গাছের শুকনো ফুল (যা দিয়ে আফিম তৈরি হয়) উদ্ধার হয়েছে। সেইসঙ্গে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের নাম জিয়াউল হক, লাল্টু শেখ ও সেলিম শেখ। পাশাপাশি কলকাতার শিয়ালদহ বিগ বাজার এলাকা থেকে ১৯ গ্রাম কোকেন-সহ এক কেনিয়ান মহিলাকে গ্রেফতার করে নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকেরা। কেনিয়ান মহিল্লার নাম ফিলস মেউইজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কোকেন আনা হয়েছিল দিল্লি থেকে। এর মধ্যেই নারকটিক্স কন্ট্রোল ব্যুরো ও এসএসবির যৌথ অভিযানে অলিপুরদুয়ারের ফালাকাটা থেকে ৩১৯ কেজি গাঁজা ভর্তি একটি ট্রাক আটক করা হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালক নরেন দত্তকে। এছাড়া গতকাল দক্ষিণ ২৪ পরগনার বাকরাহাটের একটি গ্যারেজ থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একজনকে গ্রেফতার করা হয়। নাম সাইফুদ্দিন শেখ। উড়িষ্যা থেকে ওই গাঁজা আনা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকেরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news