নিজস্ব সংবাদদাতা:
দিল্লি কার?গত কয়েক মাস ধরে এই প্রশ্নে রাজনৈতিক টাগ অফ ওয়ারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল দিল্লি। এই নিয়ে অস্পষ্টতা কাটাতে এক গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত জানিয়ে দেয় দিল্লির দায় জনমত দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রীরই। উপরাজ্যপালকে ক্যাবিনেটের সঙ্গে মিলেমিশেই কাজ করতে হবে । জমি, পুলিশ ও আইন শৃঙ্খলা কেন্দ্রের অধীনেই থাকবে। তবে বিধানসভার সিদ্ধান্তে উপরাজ্যপালের সম্মতি জরুরি নয়। তবে ক্যাবিনেটের সমস্ত সিদ্ধান্ত উপরাজ্যপালকে জানাতে হবে। এই সিদ্ধান্তে খুশী আম আদমি পার্টি। সিদ্ধান্ত ঘোষণা হতেই সোশাল মিডিয়ায় ট্যুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল জানান, এই সিদ্ধান্ত গণতন্ত্রের জয়। দিল্লির জনগনের জয়। তবে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত । এই সিদ্ধান্তের ফলে দিল্লি সরকার এখন জনগনের জন্য আরও ভাল করে কাজ করতে পারবেন বলে মনে করছেন আপ নেতারা ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news