নিজস্ব সংবাদদাতা
বিশ্বের অন্যতম অভিজাত এমিরেটস এয়ারলাইন্স থেকে তুলে নেওয়া হচ্ছে ‘হিন্দু মিল’। যাত্রীদের অপছন্দের কারনেই এই মিল বন্ধ করে দেওয়া হচ্ছে বলে এমিরেটসের তরফে জানানো হয়েছে। হিন্দু যাত্রীদের থেকে সার্ভে করেই তাঁদের জন্য অঞ্চল অনুযায়ী ৪ধরনের আমিষ ও নিরামিষ মিলের ব্যবস্থা করা হয়েছে । এতে রয়েছে ‘ভেজ জৈন মিল’, ‘কোশের মিল’, ‘ ইন্ডিয়ান ভেজ মিল’ এবং’নন বিফ নন ভেজ মিল’। প্রসঙ্গত, যাত্রী সুবিধার পাশাপাশি এমিরেটস তাদের ইন-ফ্লাইট মিল বা বিমানে বিভিন্ন ধরনের ক্যুইজিন পরিবেশনের জন্য প্রসিদ্ধ। বিশ্বের তাবড় শেফ এমিরেটস বিমানের জনঅয মেনু ও মিল তৈরি করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news