Breaking News
Home / TRENDING / শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে তথাগত রায়ের টুইটে বিতর্ক

শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে তথাগত রায়ের টুইটে বিতর্ক

নীল রায়।

ইস্টবেঙ্গল এথালেটিক ক্লাবের (মূলত ফুটবল) শতবর্ষ অনুষ্ঠানের মাঝেই বিতর্কিত মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তিনি এক টুইট করে লেখেন, “ইস্টবেঙ্গল ক্লাব তাদের শতবর্ষ পালন করছে। কিন্তু আমি বুঝতে পারছি না তাদের অফিশিয়াল এবং সমর্থকরা কিভাবে পশ্চিমবঙ্গে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন করছে?” তাঁর এমন মন্তব্যের পর ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মেঘালয়ের রাজ্যপাল পদে বসে তিনি সমালোচিত হচ্ছেন ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকদের কাছে। প্রশ্ন উঠছে রাজ্যপালের মত সাংবিধানিক পদে বসে কিভাবে তিনি একটি শতবর্ষ প্রাচীন ক্লাবের সমর্থকদের ভাবাবেগের প্রতি টুইট করে এমন আঘাত হানতে পারেন?

 

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে যুক্ত রাজ্যের পরিষদীয় মন্ত্রীর তাপস রায়। তথাগত রায়ের এহেন মন্তব্য প্রসঙ্গে তাঁর বক্তব্য, “তথাগত রায় একজন বিদগ্ধ অশিক্ষিত মানুষ। কেন তিনি সাংবিধানিক পদে বসে এমন মন্তব্য করছেন জানি না। বাংলার মানুষের কাছে রাজ্যপাল পদের জন্য যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু তিনি যেমন মন্তব্য করছেন তাদের সেই পদের গরিমা হারাচ্ছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *