Breaking News
Home / TRENDING / সোমবার  জিতলেই বিশ্বকাপে ভারত। দেখুন জলদি

সোমবার  জিতলেই বিশ্বকাপে ভারত। দেখুন জলদি

প্রসেনজিৎ মাহাতো :

গতবছর দিল্লিতে অনূর্ধ্ব–১৭ যুব বিশ্বকাপে খিড়কি দরজা দিয়ে ঢুকে খেলেছিল ভারত। আয়োজক দেশ হিসেবে। সমালোচনার তীর উড়ে এসেছিল। এবার কি  খিড়কি দরজার বদলে সদর দরজা হবে? অপেক্ষার কয়েকঘন্টা। আর একটা ৯০ মিনিট। গ্রুপ পর্বেও তো ভারতকে ছোট করে দেখা হয়েছিল। কেউ ভাবেননি এএফসি অনূর্ধ্ব–১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছবে ভারত। পৌঁছে যখন গেছে, এখান থেকে বিবিয়ানো ফার্নান্ডেজের দলের মন্ত্র এখন একটাই—হয় মারব, নয় মরব। বিবিয়ানোর ছেলেদের মধ্যেও কোরিয়াকে হারানোর জেদটা চেপে বসেছে। কঠিন প্রতিপক্ষ। এর আগে কোনও পর্যায়ের ফুটবলে কোরিয়াকে হারাতে পারেনি ভারত। তাতে কী। ফুটবলে কখন কী রেজাল্ট হয় কে বলতে পারে? তেমনই মনে করছে ভারতের অধিনায়ক বিক্রম প্রতাপ। তঁার কথায়, ‘ফুটবলে যা খুশি ঘটতে পারে। বিশেষ করে নক আউট পর্বে অঘটন হয়েই থাকে। ভবিষ্যতে কী হবে, আমরা বলতে পারি না। তবে, আমরা হৃদয় দিয়ে খেলব, স্বপ্নকে সত্যি করার জন্য। কোয়ার্টারে ১০০ শতাংশেরও বেশি দিতে তৈরি।’ হ্যাঁ, বিবিয়ানো ছেলেদের এটাই বলেছেন, বিপক্ষে কে আছে, তা নিয়ে ভেবো না, নিজের সর্বস্ব উজাড় করে দাও।

কোয়ার্টার ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। খারাপ খবর বলতে একটাই—কার্ড সমস্যায় খেলতে পারবে না ডিফেন্ডার বিকাশ ইয়ামনাম। বিবিয়ানো চিন্তিুত নন, বাকিদের উপর ভরসা রাখছেন। ‘বিকাশ খেলতে পারবে না। ওটা নিয়ে ভাবছি না। আমরা সামনের দিকে তাকাতে চাই। স্কোয়াডে থাকা অন্য প্লেয়াররাও এই ম্যাচ খেলার যোগ্য।’ বিবিয়ানোর এই কথাতে বোঝাই যাচ্ছে, ফোকাসে শুধু ৯০ মিনিট। আজকের ম্যাচ জিতলে ২০১৯ পেরু অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের টিকিট পাবে ভারত। আজকের ম্যাচ দেখতে মালয়েশিয়া উড়ে গেছেন ফেডারেশন সচিব কুশল দাস। ফোনে বলেন, ছেলেরা লড়াই দেবে। বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলে যে কোনও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না ওরা।

কোরিয়াকে আগেই হট ফেবারিট বলে নিজেদের আন্ডারডগ বলেছেন ভারতের কোচ। ‘আন্ডারডগ’ থেকেও ভাল লড়াই দেওয়ার জন্য প্রস্তুত ভারত। ‘আমরা ওদের মুখোমুখি হতে তৈরি। চ্যালেঞ্জটা যে কঠিন, সেটা আমরা জানি। কোচ আমাদের যেরকম নির্দেশ দিয়েেছন, সেই অনুযায়ী মাঠে খেলব।’ বলছিল ভারতের ডিফেন্ডার গুরকিরাত সিং।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *