নিজস্ব প্রতিনিধি :
সলামপুরের ছাত্রহত্যার প্রতিবাদ রাইসিনা হিলে লিপিবদ্ধ করলেন মুকুল।
সোমবার নবান্নে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে আন্তর্রাজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করছেন তখন দিল্লিতে মুকুল রায় ও সুন্দর সিংহ আহলুওয়ালিয়ার নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল দেখা করল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে।
রাজ্যে পুলিশি শাসন চলছে এবং এই ‘ট্রিগার হ্যাপি’ পুলিশ দিয়েই মমতা গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করছেন : সোমবার এই মর্মেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানালেন মুকুল রায়রা। রাষ্ট্রপতিভবন থেকে বেরিয়ে মুকুল জানান, রাষ্ট্রপতি মনোযোগ সহকারে তাঁদের কথা শুনেছেন। নিহত দুই ছাত্রের বাবাও এদিন উপস্থিত ছিলেন রাইসিনা হিলে। রাষ্ট্রপতি তাঁদের দু’জনকেই ব্যক্তিগত ভাবে সমবেদনা জানিয়েছেন।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news