নিজস্ব সংবাদদাতা:
শবরীমালায় প্রবেশের চেয়ে অসহায় মেয়েদের পাশে দাঁড়ানো জরুরি, বললেন তসলিমা নাসরিন। শবরীমালা মন্দিরে ঋতুমতী মেয়েদের প্রবেশাধিকার নিয়ে সম্প্রতি একটি ট্যুইট করেন তসলিমা নাসরিন। ট্যুইটে লেখেন, ‘আমি বুঝতে পারছি না নারীমুক্তির জন্য কাজ করা মেয়েরা শবরীমালা মন্দিরে ঢোকার জন্য এত ব্যস্ত কেন! হ্যাঁ, তাঁরা ওই গ্রামে যেতেই পারেন, যেখানে মেয়েরা সামাজিক অন্যায়ের শিকার হন প্রতিনিয়ত। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, ধর্ষিত হন, যৌন নিগ্রহ চলে তাঁদের উপরে। মেয়ে বলে স্কুলে পাঠানো হয় না, অসুস্থ হলে তাঁদের চিকিৎসা হয় না ঠিক মতো, এমনকী আর্থিক ভাবে সাবলম্বী হতে চাইলেও সেই স্বাধীনতা দেওয়া হয় না।’

নারীমুক্তি আন্দোলনের অন্যতম মুখ তসলিমার এই মতামতে স্বভাবতই নড়চড়ে বসেছেন অনেকে। কারণ যে অংশটিতে তসলিমা ঢুকেছেন, তাঁর মন্তব্যে যে ভাবনা উঠে এসেছে তাকে হেলাফেলে করা মুশকিল।
উল্লেখ্য, কদিন আগেই দুই মহিলা অ্যাক্টিভিস্ট শবরীমালার দ্বাররক্ষীদের ঘোল খাইয়ে মন্দিরে প্রবেশ করেন। যা নিয়ে ফের দেবতা শান্তা আয়াপ্পানের মন্দির নিয়ে গোটা দেশে শোরগোল হয়। এরপর তসলিমা হয়তো প্রশ্ন তুলে দিলেন, একটি মন্দিরে মেয়েদের প্রবেশাধিকারটাই বড়, নাকি অসহায় মেয়েদের পাশে দাঁড়ানো?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news