প্রসেনজিৎ ধর
কচি কচি মুখগুলো প্রতিদিনের মতো বাসে করে স্কুলের পথে বেরিয়েছিল। বড় দিদিরা বাসে বসে পড়া ঝালিয়ে নিচ্ছিল। হঠাৎই উত্তরপাড়ার মোড়ে বাসের ওপর হামলা চালায় বনধ সমর্থনকারীরা। কচিমুখগুলো তখন আতঙ্কে সাদা। কিন্তু বাসের স্কুল পড়ুয়াদের কথা উড়িয়ে দিয়েই বাসের ড্রাইভারের হাত থেকে চাবি কেড়ে নিয়ে বাসের চাকার হাওয়া খুলে দেয় তারা। এরপর পর পর কয়েকটি ট্রাকেও একইরকম হামলা চালিয়ে চম্পট দেয় তারা।

খালি রাস্তায় বাসে আটকে পড়ে ছাত্রছাত্রীরা। সেসময় পুলিশের দেখা মেলেনি। পরে ঘন্টাখানেক আটকে থাকার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট গাড়ি করে বাসের ছাত্রছাত্রীদের স্কুলে পাঠিয়ে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news