চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপ ভাঙচুর ও হিন্দুদের ওপর হামলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভিলেন’ করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সোমবার নিজের এক ফেসবুক পোস্টে এমন ঘটনার জন্য হাসিনাকে দায়ী করেছেন তিনি। সঙ্গে রবিবার রাতে হিন্দুদের রংপুরের পীরগঞ্জের দুটি হিন্দু গ্রামে হামলা হলেও হাসিনা সরকার চুপ ছিল বলেও অভিযোগ করেছেন তসলিমা। নিজের ফেসবুক পোস্টের প্রথমে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী কাল রাতে বাঁশি বাজাচ্ছিলেন যখন রংপুরের পীরগঞ্জে দুটো হিন্দু গ্রাম পুড়ছিল।’
পোস্টের দ্বিতীয় তথা শেষাংশে তসলিমা নাসরিন লিখেছেন, ‘আজ সকাল থেকেই তিনি তাঁর ছোট ভাই শেখ রাসেলের জন্ম বার্ষিকী খুব ঘটা করে পালন করছেন। আজকের দিনটি তো আবার যে সে দিন নয়, রীতিমত ‘শেখ রাসেল ডে’। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই ‘ডে’। হিন্দুরা গৃহহীন পড়ে আছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। শেখ রাসেলের বয়সী কত কত বালক আজ ধংসস্তূপের সামনে বসে অনাহারে কাটাবে, বংশীবাদকের কি সময় হবে তার খোঁজ নেওয়ার?’ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাদেশে হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনায় একাধিক প্রতিবাদ মিছিল তথা বিক্ষোভ সমাবেশ হয়েছে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের সংগঠনের পক্ষ থেকে। সোমবার সন্ধ্যায় বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরে পুজো দেন। পরে কলকাতায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news