ওয়েব ডেস্ক:
তিনি ছিলেন ইরাকের অন্যতম তারকা মডেল। ইনস্টাগ্রামে যার ফলোয়ারের সংখ্যা ছিল ২.৭ মিলিয়ান। বহু মানুষের প্রিয় সেই সুন্দরী তারা ফারেসকে গুলি করে খুন করল সে দেশের কট্টরপন্থীরা।
বলা ভালো দেশটির তুলনায় অতিরিক্ত সাহসী ছিলেন তারা। হালফিলের ট্রেন্ডি পোশাক, বাহারি চুল, কায়দা করা ট্যাটুর জন্য আলাদা করে পরিচিত ছিলেন। স্বভাবতই ইরাকের কট্টরপন্থীদের পছন্দ হয়নি এক নারীর এই স্বাধীনচেতা জীবনযাপন। অনুমান করা হচ্ছে সেই অপরাধেই খুন হতে হল তারাকে।
স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ইরাকের রাজধানী বাগদাদের ক্যাম্প সারা ডিস্ট্রিক্টে খুন হন তারকা মডেল। তারা বাগদাদের বাসিন্দা হলেও থাকতেন কুর্দিস্তানে। বৃহস্পতিবার নিজের বাড়ি যাচ্ছিলেন। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। আচমকা তাঁর গাড়ি আটকায় কয়েকজন দুষ্কৃতী। এরপর খুব কাছ থেকে তিনটি গুলি করা হয় তারাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তারা ফারেসের।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news