Breaking News
Home / TRENDING / ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃত বেড়ে ৩৮৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃত বেড়ে ৩৮৪

ওয়েব ডেস্ক:

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে এখনও অবধি মৃত ৩৮৪। শুক্রবারই জানা গিয়েছিল ইন্দোনেশিয়ায় বড়সর ভূমিকম্প হয়েছে। যে কারণে প্রথমে সে দেশে সুনামির সতর্কতা জারি হয়। পরে অবশ্য তা তুলে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সুনামিতে বিপর্যস্ত হল ইন্দোনেশিয়া।

শুক্রবার বিকালে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে।  তারপর হয় সুনামি। তাতে কতজন হতাহত হয়েছেন প্রথমে জানা না গেলেও শনিবার বেলা গড়াতে ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা করে, প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যে মারা গিয়েছে অন্তত ৩৮৪ জন। আহত হয়েছেন এর কয়েক গুণ মানুষ। সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল।

সূত্রের খবর, সুলাওয়েসির পালু শহরে সুনামির ঢেউ ছিল পাঁচ ফুট উঁচু। সেখানে সমুদ্রের তীরে অনেকের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওয়াইডোডো জানিয়েছেন, দুর্গত এলাকায় ত্রাণে সেনাবাহিনী পাঠানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *