Breaking News
Home / TRENDING / ” আগে পদত্যাগ করুন লেডি কিম।”: শুভেন্দু অধিকারী।

” আগে পদত্যাগ করুন লেডি কিম।”: শুভেন্দু অধিকারী।

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:

সোমবার ছিল অখিল গিরি প্রসঙ্গ। আর আজ মঙ্গলবার ডেঙ্গু ইস্যুতে উত্তেজনা ছড়াল বিধানসভায়। ডেঙ্গি নিয়ে ফের উত্তাল হলো বিধানসভা। বুকে মশার স্টিকার, হাতে মশার কাট আউট নিয়ে বিধানসভা মুলতুবি প্রস্তাব বিজেপির। কথা বলার অনুমতি না মেলায় বাইরে বিক্ষোভ পদ্ম শিবির। পরে সাংবাদিক দের মুখোমুখি হয়ে কার্যত মুখ্যমন্ত্রীকে ‘লেডি কিম’ বলেও তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

মঙ্গলবার ডেঙ্গু নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। সাথে সাথে সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। এরপরই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়কেরা। প্রতীকী মশা, মশারি নিয়ে চলে বিক্ষোভ। বাসে বাসে মশারি বিলি করা হয়।  এনিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “যে স্বাস্থ্য মন্ত্রী র বাড়ির লোকেরই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা নেই। লেডি কিম সেই মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী আগে পদত্যাগ করুন ।”

পাশাপাশি তাঁর আরও অভিযোগ, “কোনও ইস্যুতে আলোচনা চাইছে না সরকার। ডেঙ্গু মহামারীর আকার নিচ্ছে। সংক্রমণ বাড়ছে দিনদিন। তা নিয়ন্ত্রণে নির্দিষ্ট পরিকল্পনা নেই। আগে কোনও বিষয়ে আলোচনা চাইলে স্বাস্থ্যমন্ত্রী সময় দিতেন। কিন্তু এবার তো দেখা যাচ্ছে, বিরোধীদের কোনও গুরুত্বই নেই।”

রাজ্য সরকারের একাধিক প্রকল্পে ‘দুর্নীতি’র অভিযোগ তোলেন। শুভেন্দু অধিকারী র অভিযোগ,”ডেঙ্গু নিয়ে মিথ্যে কথা বলছে সরকার, তথ্য-সংখ্যা লুকিয়ে রাখছে। চিকিৎসকেরা ডেঙ্গু লিখলে তাঁদের অন্য জেলায় ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখাচ্ছে সরকার।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *