ওয়েব ডেস্ক
আর বোধহয় মাটিতে পা দিয়ে চলতে পছন্দ করছেন না অভিনেতা সুশান্ত সিং রাজপুত। হঠাৎ মহাকাশ যেতে ইচ্ছে হয়েছে তাঁর। তাই ‘নাসা’র সঙ্গে তৈরি করছেন যোগাযোগ। ইতিমধ্যেই স্পেস স্যুট পড়ে একটি ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সব কেমন গুলিয়ে যাচ্ছে তো! নতুন ছবির কাজ শুরু করেছেন সুশান্ত। নাম ‘চন্দা মামা দূর কী’। সঞ্জয় পুরাণ সিং চৌহান পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে। সেইসঙ্গে এই ছবিতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও আর মাধবনকেও।

আর এই ছবির জন্যই হালকা ভাবে শূন্যে ভাসা থাকার অনুশীলন নিচ্ছেন সুশান্ত।
ছবিটি ‘২০০১:অ্যা স্পেস ওডিসি’ থেকে অনুপ্রাণিত। পৃথিবীর প্রথম স্পেস অ্যাডভেঞ্চার ছবি এটি, এমনই দাবি পরিচালকের। এমনকী সুশান্তই প্রথম ভারতীয় অভিনেতা যিনিই প্রথম নাসা থেকে সরাসরি প্রশিক্ষণ পাচ্ছেন। আর এই ছবির জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করে কাজ করছেন সুশান্ত। আগামিবছর মুক্তি পেতে পারে এই ছবি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news