ওয়েব ডেস্ক:
চারপাশে যুদ্ধ যুদ্ধ গন্ধ। পুলওয়ামা হামলার পর যা খুব স্বাভাবিক ছিল। দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে জবাবও দেওয়া গেছে আজ। এরই মধ্যে ভারতীয় বাহিনী আরও শক্তিশালি করতে তাদের হাতে তুলে দেওয়া হল দুটি নয়া ক্ষেপনাস্ত্র।
উল্লেখ্য, মঙ্গলবার ওড়িশা উপকূল থেকে বঙ্গোপসাগরে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হল দু’টি মিসাইলের। সূত্রের খবর, ভারতীয় সেনার জন্য এই মিসাইল দু’টি ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেড যৌথ ভাবে তৈরি করেছে। ডিআরডিও-র সূত্রে জানা গিয়েছে, বছরের যেকোনও সময় যেকোনও আবহাওয়াতেই এই মিসাইল কাজ করতে সক্ষম। ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে যেকোনও লক্ষ্যে আঘাত হানতে পারে মিসাইল দুটি।
এর আগে এই ধরনের মিসাইলের দু’বার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। প্রথমবার হয়েছিল ২০১৭ সালের ৪ জানুয়ারি। পরের বার গতবছরের ৩ জুলাই। মঙ্গলবারও আরও একবার পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হল নয়া অস্ত্রের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news