ওয়েব ডেস্ক:
এক মুখে দু’রকম কথা। এক দিকে যখন পাকিস্তানের মন্ত্রীসভার বৈঠকের পর সরকারি বিবৃতি দিয়ে জানান হল, ভারতীয় বিমান বাহিনীর দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক ভুয়ো, তারপরেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, এর জবাব দেওয়া হবে।
ইমরান আরও বলেন, এবার পাকিস্তান বেছে নেবে পাল্টা হামলার জায়গা আর সময়। তিনি জানান, পাকিস্তানি সেনা ও দেশের মানুষ যেন প্রস্তুত থাকে আগামী দিনের বিভিন্ন রকমের কর্মসূচির জন্য। জানা গিয়েছে, ইতিমধ্যে পাক হাসপাতালগুলিকেও তৈরি থাকবার নির্দেশ দিয়েছে পাকিস্তান। এরপরই ইমরান বলেন, পাকিস্তান জবাব দেবে। পাক বিদেশমন্ত্রকের তরফেও এদিন বলা হয়, ভারত এক অযাচিত আগ্রাসন দেখিয়েছে। যার জবাব দেবে পাকিস্তান।
এদিকে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের দাবি, ভারতের তরফে যে বায়ুসেনা হামলার কথা বলা হয়েছে তা ভারতের ‘মনের ভুল’! সার্জিক্যাল স্ট্রাইক ২ আসলে ভারতীয়দের মনে বলিউড ছবির ‘সাইড এফেক্ট’ বলে বর্ণনা করেছে পাকিস্তানের শাসক দল।
অর্থাৎ মঙ্গলবার ভোর রাতের ভারতীয় বায়ুসেনার হামলার পর পাকিস্তানের বিভিন্ন মহল বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে। নিজেদের কথাই তারা নিজেরাই কাটছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news