ওয়েব ডেস্ক:
দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল পিসিবি-র গাইডলাইন মেনে বাজি পোড়ানো যাবে। ইতিমধ্যে যে বাজি তৈরি করা হয়ে গেছে তাকে আইনি অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে রাজধানি দিল্লিতে পরিবেশ বান্ধব বাজির ক্ষেত্রেই কেবল অনুমতি মিলবে।
উল্লেখ্য, সামনেই কালীপুজো ও দিওয়ালি। গোটা দেশের বাজি কারখানাগুলি এসময় সবচেয়ে ব্যস্ত হয়ে পড়ে। কারণ চলতি মরসুমটি বাজি পোড়ানোর উৎসবে পরিণত হয়। কিন্তু দেশের অধিকাংশ শহরের দূষণের বাড়তি মাত্রা দেখে আশঙ্কিত পরিবেশবিদরা। সে কারণেই আদালতের নিয়ম মেনে নির্দিষ্ট সময়েই বাজি পোড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news