Breaking News
Home / TRENDING / অন্য রকম আবহাওয়া চলতি বছরে, গরমও অনেক কম, বলছে আবহাওয়া দফতর

অন্য রকম আবহাওয়া চলতি বছরে, গরমও অনেক কম, বলছে আবহাওয়া দফতর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ‌

চলতি বছরের গরম অন্যান্য বছরের থেকে অনেকটাই অন্যরকম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দেশের যে সব জায়গায় তাপপ্রবাহ হয় সেই জায়গাগুলিতে এখনও তেমন গরম পড়ে নি । বরং বৃষ্টি হয়েছে অন্যান্য বছরের থেকে বেশি। দেশের উত্তর, মধ্য এবং পূর্ব ভাগে বেশ কিছু এলাকা রয়েছে যেগুলিকে হিট জোন বলা হয়। এখানে এপ্রিলেই রীতিমত গরম পড়ে যায়। গরম চলে মে মাসেও। জুন নাগাদ বর্ষা এলে তাপপ্রবাহ কমে খানিকটা।

গুজরাত , অন্ধ্রের তেলেঙ্গানা বিদর্ভ এই সব এলাকায় প্রতি বছর যত গরম পড়ে এই বছর তার থেকে গরম পড়েছে অনেকটাই কম। রাজস্থানেও অনান্য বছর তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যায়। কিন্তু এখনও এই এলাকাগুলিতে তুলনামূলকভাবে গরম অনেক কম। উল্টে মার্চের ১ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত এইসব এলাকায় বৃষ্টি হয়েছে অনেকটাই বেশি।

পুণে আইএমডি-এর ডিরেক্টর সাথী দেবী বলেছেন এপ্রিলে গুজরাতে একটি তাপপ্রবাহ হয়েছে কিন্তু তা তত প্রবল ছিল না। রাজস্থানেও তাপমাত্রা বাড়ার মুখেই একটি পশ্চিমীঝঞ্ঝা তাপমাত্রা কমিয়ে দেয় অনেকটাই। দেবী বলেন পূর্ব এবং দক্ষিণ ভারতে মাঝেমধ্যেই ঝড় বৃষ্টি তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে। মে মাসে এরই মধ্যে দুটি পশ্চিমীঝঞ্ঝা হয়েছে। তৃতীয়টি মাসের শেষে হলে মে-তেও তাপমাত্রা নিয়ন্ত্রণেই থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *