Breaking News
Home / TRENDING / ইশারায় বন্দুক দেখিয়ে খুনের রাজনীতির প্রকাশ্য সমর্থন সুমনের (দেখুন ভিডিয়ো)

ইশারায় বন্দুক দেখিয়ে খুনের রাজনীতির প্রকাশ্য সমর্থন সুমনের (দেখুন ভিডিয়ো)

দেবক বন্দ্যোপাধ্যায়  : 

বাংলা খেয়ালের গভীরতা থেকে আবার উঠে এসেছেন কবীর সুমন!
বছর খানেক আগে দিনহাটা কাণ্ডে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন যে তিনি এসবের খবর রাখেন না। তিনি মজে আছেন বাংলা খেয়ালের সাধনায়। তবে কিছুদিন আগে আসানসোলে একজন সংখ্যালঘু কিশোরের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর কাঁচা ঘুম ভেঙে তিনি উঠেছিলেন। সময়োচিত প্রতিবাদও করেছিলেন। কয়েকদিন আগে কবি শঙ্খ ঘোষ ‘বেসুরো’ বাজছেন দেখেও তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। শঙ্খ ঘোষকে ব্যঙ্গ করে কলমও ধরেছিলেন। এবার আবার জেগেছেন সুমন। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অতিথি বলেছিলেন ঠিকই তবু তিথি নক্ষত্র মিলিয়ে জাগতে ও ঘুমোতে সুমনের জুড়ি মেলা যে ভার সে কথা আরও একবার প্রমাণ করলেন নাগরিক কবিয়াল।
শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর ‘খাও খাও খাও খাও ‘ উচ্চারন, মমতাকে বিদ্রূপ করে ‘যা গেছে যাক’ গানটির রিমেক এখন অতীত। বিজেপি ও সঙ্ঘ বিরোধিতার নাম করে সুমন এখন আবার গুটি গুটি পায়ে মমতার ছাতার তলায়। সুমন এখন মমতার পুরস্কৃত শুভাকাঙ্ক্ষী!
এ হেন সুমন, বুধবার কলকাতা প্রেস ক্লাবে বিজেপিকে নির্বাচনে পরাজিত করার ডাক দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। বেশ চলছিল। হঠাৎই এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুমন যা বললেন তা চমকে ওঠার মতোই। তর্জনী ও মধ্যমার ইঙ্গিতে রিভলবার দেখিয়ে সুমন বললেন, মাওবাদীরা থাকলে তবু তো দু’একটাকে নিতে পারত। এই কথা বলার কিছুক্ষন আগেই তিনি বিজেপি তথা মোদির মুণ্ডপাত করেছেন। কিছুদিন আগেই খবরে প্রকাশ পেয়েছিল যে মাওবাদীদের খতম তালিকায় রয়েছেন মোদি। মাওবাদীদের প্রতি তাঁর সহমর্মিতা এদিনও প্রকাশ করেছেন সুমন। বলেছেন তিনি ওঁদের সহমর্মী। যদিও সুমন আজও প্রকাশ্যে বলেননি কিষাণজির বিতর্কিত মৃত্যু নিয়ে তাঁর মতামত ঠিক কি? কিষাণজির মৃত্যু ফেক এনকাউন্টারে হয়েছে বলে অনেকে মনে করেন। মাওবাদী-দরদী সুমন একসময় আজাদের মৃত্যু নিয়ে গলা ফাটিয়েছেন তবে কিষাণজির বেলায় তাঁর মুখে আঙুল!
২০০৯ ও ২০১১-এর মমতার এই সৈনিকরা উনিশে আর কাজে লাগবেন কিনা তা সময় বলবে। তবে আসরে নেমেই সুমন যে ভাবে খুনের রাজনীতির প্রকাশ্যে সমর্থন করলেন তা ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *