Breaking News
Home / TRENDING / রাজ্য বিজেপি নেতাদের বৈঠক, দলে রদবদলের ইঙ্গিত

রাজ্য বিজেপি নেতাদের বৈঠক, দলে রদবদলের ইঙ্গিত

নীল বণিক
লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে ঢেলে সাজাতে বৃহস্পতিবার সকালে বৈঠক করেন রাজ্য বিজেপির নেতারা। একধাক্কায় অন্তত ছয়, সাতটি জেলার সভাপতি বদল করার সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। তাছাড়া জেলা কমিটিতেও বিস্তর রদবদল ঘটানো হতে পারে বলেও দলীয় সূত্রের খবর। তৃণমূলের সঙ্গে লড়াই করতে কৌশলী নেতাদেরই সামনে রাখতে চাইছে বিজেপি । ২০১৯এ ভাল ফল করতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে তা বুঝতে পারছেন বিজেপি নেতারা। তাই দলে রদবদল ঘটিয়ে এখন থেকেই পুরোদমে প্রস্তুত হতে চাইছেন তাঁরা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গিয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও শমীক ভটাচার্য সহ প্রমুখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *