নীল বণিক
তৃনমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে এবার সিবিআই তদন্তের দাবি উঠল। দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সুলতান আহমেদের মৃত্যুর পরেই সিবিআইকে প্রথম কাঠগড়ায় তোলে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীকে দিয়ে অভিযোগ করান যে সিবিআই-এর কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মমতা নিজেও ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন। তাঁর বক্তব্যকেই সরাসরি চ্যালেঞ্জ জানান বিজেপির রাজ্য সভাপতি। বলেন, “সাহস থাকলে আপনি সিবিআইযের বিরুদ্ধে মামলা করুন। আর আপনি তদন্ত করুন এই ঘটনার।” তৃনমুল নেত্রীকে দিলীপ ঘোষের কটাক্ষ, “তদন্ত হলে আপনার হাটে হাঁড়ি ভেঙে যাবে। তাই আমরাও সুলতানের মৃত্যু নিয়ে তদন্তের দাবি করছি”।
সুব্রত বক্সী সিবিআই -এর ঘাড়ে দোষ চাপালেও, মুকুল রায় জানিয়েছেন, এর মধ্যে তিনি সিবিআই-এর ভূমিকা দেখছেন না। তাঁকে নিয়ে দলের মধ্যে বিতর্ক শুরু হওয়ার পর সাধারণত সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন মুকুল। এদিন তাঁর এই মন্তব্য সেই কারণে আরও বেশি তাৎপর্যপুর্ণ।
রাজ্যের রাজনীতির অন্যান্য কুশীলবরাও বিষয়টির মধ্যে সিবিআই-এর হাত দেখছে না তবে বিজেপির মত রহস্যের গন্ধও তাঁরা এখনও পাননি বা বলেননি।
তবে সুলতানের শেষকৃত্যের ধরণ দেখে ভুরু কুঁচকেছেন অনেকেই। কেন তাঁর মরদেহ কবরস্থ করার আগে তৃণমূল ভবনে নিয়ে যাওয়া হল না বা বিধানসভা ভবনে! এমনকি তাঁর সাধের মহমেডান টেন্টেও নিয়ে যাওয়া হল না কেন! এই প্রশ্ন তৃণমূলের অন্দরেও রয়েছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news