Breaking News
Home / TRENDING / মালদহে গণপিটুনিতে নিহতের বাড়িতে মান্নান-সুজন

মালদহে গণপিটুনিতে নিহতের বাড়িতে মান্নান-সুজন

নীল রায়। মালদহ জেলার বৈষ্ণবনগরে শেখ শানাউলকে গণপিটুনিতে হত্যার প্রতিবাদ জানাতে ও পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে গেল বাম কংগ্রেস পরিষদীয় দল। শনিবার সকালে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধিদল যায় নিহতের বাড়িতে। পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবি তোলেন তারা। সেখানে বসেই বিরোধী দলনেতা আব্দুল মান্নান ফোন করেন মালদা জেলার পুলিশ সুপারকে। অনুরোধ করেন অবিলম্বে বৈষ্ণবনগর থানার আইসিকে সরাতে হবে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী আবার জানতে চান সরকারি সাহায্য তার পরিবারের কাছে পৌঁছেছে কিনা। মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা হরিশচন্দ্রপুরের বিধায়ক মোস্তাকিন আলম বলেন, “এমন ন্যাক্কারজনক ঘটনার বিজেপি ছাড়া ভারতের সব রাজনৈতিক দলই প্রতিবাদ করবে। শেখ সানাউল্লাহর পরিবারকে আমাদের যখনই দরকার হবে আমরা তাদের পাশে আছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *