Breaking News
Home / TRENDING / বিধান রায়ের মূর্তিতে মাল্যদানেও প্রকাশ্যে সুজিত-সব্যসাচী কোন্দল

বিধান রায়ের মূর্তিতে মাল্যদানেও প্রকাশ্যে সুজিত-সব্যসাচী কোন্দল

নিজস্ব সংবাদদাতা:

ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদানেও গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া বিধাননগরে! প্রসঙ্গত, আজ ১লা জুলাই, একইসঙ্গে বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। ফলে রীতি মেনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূর্তিতে বিধাননগরের মেয়র মালা দিলেও সে সময় মঞ্চে উপস্থিত হননি বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু, এইসঙ্গে ছিলেন না সুজিতের কাছের লোক ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। বরং সেই সময় সব্যসাচীর সঙ্গী ছিলেন তাঁর অনুগামী বলে পরিচিতরা।

উল্টো দিকে মেয়র স্থানত্যাগ করার পরেই অনুষ্ঠানে হাজির হন সুজিত বসু ও তাপস চট্টোপাধ্যায়। এরপর তাঁরা বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদানও করেন। মেয়র যদিও এই ঘটনাতে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছেন না, তথাপি রাজনৈতিক মহলের বক্তব্য, সুজিত ও সব্যসাচীর সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে, এই ঘটনা তারই প্রমাণ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *