চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ত্রিপুরা বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলেন সুদীপ রায় বর্মন। ত্রিপুরা ভোটের ৪৮ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে শিশুসুলভ বলে আক্রমণ করলেন তিনি।সুদীপ বলেন, ‘‘শিশুসুলভ নেতৃত্ব, আসল শত্রুকে চিনতে পারছে না। সুষ্ঠু ভাবে নির্বাচন হলে এই লাঠি-বোমার প্রয়োজন হত না। এখানে সরকার শিশুসুলভ আচরণ করছে। অবিলম্বে ঠিক পথে হাঁটা উচিত। আমরা শত্রু চিনতে ভুল করছি। মানুষকে ভোট না দিতে দেওয়ার ফল মারাত্মক হতে পারে। এখানে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। আমি দলের ভালোর জন্যই বলছি। যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাঁদের অবিলম্বে ফেরানো উচিত।’’
সুদীপ আরও বলেন, ‘’সিপিএম-এর আমলের গুন্ডারাই এখন সন্ত্রাস করছে। সিপিএমের গুণ্ডারা এখন বিজেপিতে। গুন্ডারা দলে আসায় বিজেপির নাম দুর্নাম হচ্ছে। যাঁরা রাগ-অভিমান কে দল ছেড়েছেন তাঁদের ফেরানো দরকার। তার বদলে তাঁদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।’’ রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী সুদীপ বিপ্লব দেব এর কারণেই ত্রিপুরার রাজনীতিতে কোণঠাসা। আর বিজেপি নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করতেই উল্লসিত তৃণমূল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইট করে বলেন, “বিজেপির অন্যতম শীর্ষনেতা বিধায়ক সুদীপ বর্মণ ত্রিপুরায় সন্ত্রাস এবং গণতন্ত্রের হত্যা নিয়ে যা বলেছেন, কথাগুলিকে স্বাগত জানাই। বিজেপিকে বলব, তৃণমূলের উপর হামলা, মামলা আর না করে ক্ষমতা থাকলে সুদীপবাবুকে বহিষ্কার করে দেখান। এবার একটাই আবেদন: No vote to BJP. Vote for TMC.”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news