চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এখন নন ইনভেসিভ ভেন্টিলেশন বা বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মাঝেমধ্যে অক্সিজেনও দিতে হচ্ছে তাঁকে। রবিবার সকালে শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তিনি। পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়তেই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, ডায়াবেটিস রয়েছে বালিগঞ্জের বিধায়ক। তবে তাঁর কার্ডিয়াক সমস্যাই মূল। ইসিজি, ইকো, এক্স-রে, রক্ত পরীক্ষা করে তাঁর বুকে সংক্রমণ ধরা পড়েছে।
সূত্রের খবর, রবিবার বিকেলে সুব্রত মুখোপাধ্যায় অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ভর্তি হন এসএসকেএমে। রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান নেতা। তাঁর জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁরাই মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন। সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা বাড়ছিল। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন। পুজোর পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। সেইমতো রবিবার বিকেলে সুব্রত ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে আইসিইউ-তে নিয়ে চিকিৎসা শুরু করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news