ঈষাণিকা ভোরাই:
তৃণমূলকে শিক্ষা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম রাজনৈতিক গুরু সুব্রত মুখোপাধ্যায়। এক প্রকার ক্লাসই নিলেন বলা চলে! বিষয়, ‘কি ভাবে নির্বাচন করতে হয়?’
শুক্রবার, নবান্নে দাঁড়িয়েই সাংবাদিকদের সুব্রত বলেন,’এভাবে নির্বাচন হয় না।’ সরাসরি না বললেও তিনি বোঝাতে বাকি রাখেননি যে ‘এভাবে’ বলতে তিনি মনোনয়নে বাধা দেওয়া, বোমা গুলি ছুরি লাঠির যথেচ্ছ ব্যবহারকেই বোঝাচ্ছেন।
বর্তমানে রাজ্যের কয়েকজন প্রবীন ও অভিজ্ঞ রাজনীতিকদের মধ্যে অন্যতম সুব্রত মুখোপাধ্যায় এদিন বলেন, “সরকার যা করেছে, তার নিরুখেই ভোট হবে। আমরা সরকারে আছি। আমরা মানুষের কাছে কাজের ভিত্তিতে ভোট চাইব।” মুখ্যমন্ত্রীর অনেকগুলি প্রকল্প সরাসরি গ্রামের মানুষের ভালোমন্দের সঙ্গে যুক্ত। সেই সব প্রকল্পের উল্লেখ করে সুব্রত বলেন, “আমরা এইগুলো মানুষের কাছে বলব। বলব, যদি মনে করেন মুখ্যমন্ত্রী কাজ করছেন, সরকার কাজ করছে, তাহলে আমাদের ভোট দিন।”
প্রশ্ন উঠছে এখানেই। বাস্তবে সেটা হচ্ছে না কেন! কেন জনতা জনার্দনের হাতে ভোটের ফলাফলের ভার ছেড়ে দেওয়া হচ্ছে না! কেন মনোনয়ন পর্বেই এত লাঠি, বোমা, গুলির উৎসব আজ রাজ্যজুড়ে! কেন বিরোধীরা মনোনয়ন তুলতে বা জমা করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে! তাহলে কী বিরোধীদের অভিযোগই সঠিক! উন্নয়ন কী দলীয় রাজনীতির ফাঁদে আটকা পড়ে আছে! উন্নয়নের প্রচারই সার! এসব প্রশ্নের চটজলদি উত্তর না থাকলেও আলোচনার অবকাশ অবশ্যই আছে।
ভোটের মুখে এই অবকাশটি তৈরি করে দিলেন তৃণমূলের অভিভাবকসম ‘সুব্রত স্যার!’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news