নীল বণিক:
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ও বামেদের মধ্যে ভাঙন ধরিয়ে পশ্চিম মেদিনীপুর শক্তি বৃদ্ধি করল বিজেপি । পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শক্তিশালী হয়ে উঠছে পদ্ম শিবির। বৃহস্পতিবার একশোরও বেশী তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের কর্মী ও নেতারা ভারতীয় জনতা পার্টি তে যোগদান করলেন। মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরন করে নেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ। তিনি জানান, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দলের স্বচ্ছ ভাবমূর্তির সমর্থকেরা, যারা তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন তাদের বিজেপিতে গ্রহণ করা হচ্ছে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের খড়গপুর ১ ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দেবাশিস ভুঁইয়্যা বিজেপিতে যোগ দেন। গড়বেতার সিপিআইএমের এক লোকাল কমিটির সদস্য বিশ্বজিত গুঁইনও বিজেপিতে যোগ দেন । শালবনি ব্লকের কয়েকশো তৃণমূল কর্মী বিজেপি তে যোগ দেয়। উল্লেখ্য, দুদিন আগেই গড়বেতা – ২ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সন্ধ্যা সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news